পর্তুগালের পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে যিনি কৃত্রিম নিতম্ব বানিয়ে তার মধ্যে কোকেন ভরে পাচার করার চেষ্টা করছিলেন।
ঘটনাটি ঘটেছে লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে।
স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে, ব্রাজিলের ঐ নাগরিক কৃত্রিম নিতম্ব তৈরি করে তার মধ্যে এক কিলোগ্রাম কোকেন ঢুকিয়ে দেন।
এরপর তিনি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেম থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা দেন।
কিন্তু বিমান বন্দরে তিনি কিভাবে পর্তুগালের পুলিশের হাতে ধরা পড়লেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আটক কোকেনের বাজার মূল্য কত হতে পারে সে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারে নি।
দক্ষিণ আমেরিকা থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে মাদক পাচারের চেষ্টা চালানো হয়।
গত মাসে পর্তুগাল এবং স্পেনের পুলিশ দক্ষিণ আমেরিকা থেকে তাজা আনারসের একটি চালান আটক করে যার মধ্যে কোকেন লুকানো ছিল।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












