
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩জুলাই) কুয়েত সিটির রাজধানী রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের আহবায়ক মুরাদুল হক চৌধুরী।
সদস্য সচিব কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা যথাক্রমে, আব্দুল আলীম,মানিক মোল্লা, প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন,বেলাল উদ্দিন,কামাল হোসেন, রোকনুজ্জামান পিদু, আখলাকুল আম্বিয়া বাহার, ইসমাইল হোসেন হাওলাদার, মোহাম্মদ জালাল উদ্দিন, মীর শাহিন,আব্দুর রাজ্জাক ভুঁইয়াসহ অনেকে।
বাংলাদেশী জ্যেষ্ঠ কমিউনিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সুন্দর ও প্রায় সর্বজন গ্রহণযোগ্য একটি আহবায়ক কমিটি উপস্থাপন করা হয়েছে। সভায় উপস্থিত কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতারা এ মন্তব্য করেন।
তারা বলেন,বাংলাদেশ কমিউনিটির কমিটি গঠনকল্পে যারা ত্যাগ স্বীকার করছেন, তাদেরকে যেনো যথাযথভাবে মূল্যায়ন করা হয়।

কুয়েতে বাংলাদেশী কমিউনিটির কল্যাণে গঠিত সংগঠন প্রকৃত প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন কমিউনিটির প্রস্ততি সভায় উপস্থিত বক্তারা।
আহবায়ক মুরাদুল হক চৌধুরী উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করে
সমাপনী বক্তব্যে বলেন, কমিটি গঠনকল্পে আজকের প্রস্ততি সভায় উপস্থিত সকলের সুন্দর মতামত প্রকাশ নিশ্চয় ভূয়সী প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, আগামীর সকল কর্মসূচিতে অবশ্যই আপনাদের উপস্থিতি কামনা করা হচ্ছে। আপনাদের পরামর্শ ও সহযোগিতা ভালো কাজ করার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আহবায়ক মুরাদুল হক চৌধুরী।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












