মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউপির সিরাজ উদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী মোঃ বদরুল ইসলাম(২৮) গত১৪ মে ২০১৭ কুয়েতস্হ ওফরা নামক স্হানে সুইমিং পোলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। নিহতের ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ দিকে নিহত বদরুলের মরদেহ দেশে পাঠাতে গত২১ মে রাতে কুয়েত সিটির একটি হোটেলে কুয়েতস্হ জালালাবাদ এসোসিয়েশন এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্হিত ছিলেন,কুয়েত জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আঃ হাই মামুন,সহ সভাপতি জয়নাল আবদীন,অর্থ সম্পাদক সৈকত আলী,কমিউনিটি নেতা তাজ উদদীন,উদীয়মান তরুন
সংগঠক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হোসেন মোরাদ চৌধুরী,বিশিষ্ট সংগঠক আঃ আজিজ, মন্জুরুল আলম,আঃ হাসেমসহ অনেকে। বৈঠকে সিদ্ধান্ত হয় নিহতে পরিবার পক্ষ থেকে অনুমিত পএ কুয়েত আসলে কুয়েত জালালাবাদ এসোসিয়েশন সব ধরনের সার্বিক সহযোগীতা করবে। নিহতের লাশ দেশে পাঠাতে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হবে।কুয়েত জালালাবাদ এসোসিয়েশন প্রবাসী সহ দেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












