আ,হ,জুবেদ কুয়েত থেকেঃ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ৩ জনের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্য দুজন এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন।
জানাগেছে, গত সোমবার বিকেল ৪টায় কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির আবদালী ও জাহারা নামক এলাকার একটি রাস্তায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন গাড়ীর ড্রাইভার আলা উদ্দিন (৩০) বাড়ী চট্টগ্রাম-মিরসরাই, আবু বক্কর সিদ্দিক (৫০) কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রিপুর ইউনিয়ন সাতঘরিয়া গ্রাম এবং মাহমুদুল আলম (৩৮) কুমিল্লা।
জানা গেছে, গাড়ীটিতে ড্রাইভারসহ মোট ১৯ জন প্রবাসী ছিলেন, এদের প্রত্যেক’ই বাংলাদেশি মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানিতে কর্মরত।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আরো দু’জন আইসিইউ তে আশঙ্কাজনক অবস্থায় এবং সাতজন আহত জাহারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে।
পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, নিহতদের লাশ দেশে পাঠাতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত














