
নারীরা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যায় এই স্লোগানকে সামনে রেখে কুয়েতে আত্মপ্রকাশ করলো প্রবাসী বাংলাদেশি নারিদের উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দেশটির অভিজাত এলাকার এক রেস্তোরায় জমকালো এক আয়োজনের মধ্যদিয়ে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি এবং সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী’র উদ্যোগে গঠিত নতুন অর্গানাইজেশন এর অভিষেকে সভাপতিত্ব করেন সহ-সভাপতি পারভীন ইসলাম।

সহ সাধারণ সম্পাদক রওশন আক্তার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার বুশরা হাবিব,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন,সাধারণ সম্পাদক আ হ জুবেদ,প্রবাসী কমিউনিটি নেতা ফয়েজ কামাল, কামরুজ্জামান টিটো,বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’র সভাপতি জাহাঙ্গীর খান পলাশ,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষেরা।
ঢাকা থেকে টেলি কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন।

২১ সদস্য বিশিষ্ট উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটিতে রয়েছেন
যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নিগার,সাংগঠনিক সম্পাদক বিনতিয়া রহমান জ্যোতি,সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানাসহ অনেকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে পারিবারিক আইনের খসড়া সংশোধনীতে যুগান্তকারী পরিবর্তন

" ইনসুলিন হরমোন এর কাজ "

একজন সফল নারী উদ্যোক্তা রুমানীর গল্প!

ধিক্কার জানাই সিরাজ উদ-দৌলার মতো হিংস্র জানোয়ারদের চিরতরে

কুয়েত প্রবাসী আন্হার প্রেম করে অনিশ্চিত জীবনের পথিক

কেনিয়ার নারীবেশী পুরুষদের গোপন জীবন

টাংগাইলে দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার নিহত

বাবা মায়ের ঝগড়া কী প্রভাব ফেলে শিশুর উপর?

নির্যাতিত মুসলিম উম্মাহর বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়












