আ হ জুবেদঃ আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দক্ষিণ-পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে, ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত কুয়েত এবার দীর্ঘতম পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
গত ১০ই ফেব্রুয়ারি ২০১৯ মিটারের দীর্ঘতম কুয়েতের জাতীয় পতাকা ৪০০০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েতের বর্তমান মহামান্য আমির শেখ সাবাহ্ আল-আহ্মেদ আল-জাবের আল-সাবাহ্ কুয়েতের রাষ্ট্রক্ষমতায় আমির হিসেবে অধিষ্ঠিত হওয়ার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫৮তম স্বাধীনতা ও ২৮তম জাতীয় দিবসকে সামনে রেখেই কুয়েত সরকার দীর্ঘতম জাতীয় পতাকা প্রদর্শন করেছে।
কুয়েতের মোবারক আল-কবির প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান মন্সুর আল-দেহানি জানান, বিশ্ব ইতিহাসে দীর্ঘতম জাতীয় পতাকা তৈরি করতে স্থানীয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নতুন এই ইতিহাস গড়ার ক্ষেত্রে কুয়েতের ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকসহ স্থানীয় নাগরিকরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল













