স্টাফ রিপোর্টারঃ বিজয়ের ৪৬ বছর পালনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে সকালে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস,এম, আবুল কালাম। পরে বাংলাদেশ দূতাবাসের মালটিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মহান মুক্তিযোদ্ধে শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। কাউন্সিলর আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ ছগিরুল ইসলাম (NDC,AFWC,PSC) প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম আবদুল লতিফ খান,পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট বিভাগ) জহিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী।
এ সময় রাষ্ট্রদূত এস,এম, আবুল কালাম বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেণ উপস্থিত প্রবাসীদের কাছে। তিনি দেশের স্বার্থে সবাইকে একসাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আহ্বান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












