স্টাফ রিপোর্ট।। বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে আলা উদ্দিন আলাই (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে দুবাগ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, দুবাগ ইউনিয়নের পশ্চিম মেওয়া নিমার আলীর পুত্র আলা উদ্দিন আলাই (৩৩) প্রতিদিনের ন্যায় মাছ শিকার করতে নদীতে নৌকা নিয়ে যান। মাঝ নদীতে গিয়ে নদীর তলদেশে “গুই (মাছ ধরার উপকরণ)” ফেলার সময় নদীর স্রোতের টানে নৌকাসহ তিনি তলিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় দুর্ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় ডুবুরিরা প্রায় এক ঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে তার আলাই’র মৃত দেহ উদ্ধার করেন। আলাই উদ্দিনের হাতে গুই’র (মাছ ধরার উপকরন)” দড়ি বাধা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, বর্ষাকালে নদীতে জুটি দিয়ে মাছ শিকার করে নদীর পাড়ের মানুষ। মাছ শিকার করতে গিয়ে আলাই নৌকাসহ তলিয়ে যায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












