
পবিত্র রমজান ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের ফরওয়ানিয়া এলাকার মিক্স- ইয়াকি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।
শাহজাহান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান শামস্,হাজী ইকবাল হোসেন,জায়েদুর রহমান জায়েদ,আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার, মোহাম্মদ ইসমাইল, ইলিয়াস চৌধুরীসহ অনেকে।
এসময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিশ্ব মুসলিম উম্মা’র শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন খান আব্দুল্লাহ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












