
কুয়েতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে “কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি” কুয়েতের নেতৃবৃন্দের সংগঠন।
বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি কুয়েতের সভাপতি হোসনে মোবারক সুমন।
সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন, কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মনজুরুল আলম।
প্রধান বক্তা ছিলেন, কুয়েত বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন,বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের নেতা আলহাজ্ব আবু সাইদ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও বাড়ানো বলে মতপ্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে-বিদেশে অনেক নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন; এই সুযোগ আর দেওয়া যাবেনা।
অনুষ্ঠানের প্রধান বক্তা কুয়েত বিএনপির অন্যতম নেতা শফিকুল ইসলাম শফিক “কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি” নবগঠিত কমিটিতে হোসনে মোবারক সুমনকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।











সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












