
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ন লীগ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশটি দল।
দীর্ঘ এক বছর ধরে চলা টুর্নামেন্টে ভারতের দুটি দল ফাইনালে ওঠে।
দুপুর দুইটায় প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন এবং চেন্নাই ফায়ার বয়েজ।
এতে ছয় উইকেটে জয় পায় চেন্নাই ফায়ার বয়েজ।
সেখানে বিদেশিদের কাছে বাংলাদেশীদের পরিচালনা প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ । বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন, কাসাদুল সহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড় ও সংবাদকর্মীরা। সে সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাব কর্তৃক সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












