আ হ জুবেদঃ কুয়েতের মন্ত্রিসভা আগামী ২৮ জুলাই মঙ্গলবার থেকে করেনাভাইরাস পরিস্থিতিতে পুনরায় খােলার তিন ধাপে এগিয়ে যাওয়ার অনুমােদন দিয়েছে এবং সে দিন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কারফিউয়ের সময় কমিয়ে রাত ৯ টা থেকে ভাের ৩ টা পর্যন্ত করার সিদ্ধান্ত দিয়েছে ।
এ ছাড়া আগামী রবিবার ভাের ৫ টা থেকে ফারওয়ানিয়া এলাকায় আরােপিত লকডাউন ব্যবস্থা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সরকারী মুখপাত্র তারেক আল – মেজরেম সেফ প্যালেসে এক সংবাদ সম্মেলনে এইসব সিদ্ধান্তে কথা ঘােষণা করেন ।
তিনি জানান, সারা দেশে COVID – 19 স্বাস্থ্য ব্যবস্থাগুলি মেনে চলার জন্য একটি কমিটি তাদের ভূমিকা পালন অব্যাহত রাখবে । এছাড়া আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমােদিত দেশব্যাপী মসজিদগুলিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি প্রয়ােগের মাধ্যমে ঈদুল আযহার নামাজে ব্যবস্থা করবে এবং মুসুল্লীদের অংশ নেওয়ার অনুমতি দিবে পশু কোরবানি জবাইয়ের প্রয়ােজনে ৩১ জুলাই শুক্রবার ঈদুল আযহার প্রথম দিনেই কসাইখানাগুলাে বন্ধ থাকবে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












