
কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম।

এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তাঁর সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।
এরপর দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সভা। সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এর সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এর পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে দেয়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনান, মিনিস্টার শ্রম আবুল হোসেন ও ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
শেষে ভাষাশহীদসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












