মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির প্রধান বিমানবন্দরে পড়ে থাকা বেওয়ারিশ তিনটি বোয়িং ৭৪৭ বিমানের মালিককে খুঁজে পেতে বিমানবন্দর কর্মকর্তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন।
বিজ্ঞাপনে বলা হয়েছে ”বিমানের মালিকরা ১৪ দিনের মধ্যে বিমানগুলোর মালিকানা দাবি না করেন, তাহলে বিমানগুলো হয় বেচে দেওয়ার নয়ত সেগুলো ধ্বংস করে ফেলার ব্যাপারে আমাদের অধিকার প্রয়োগ করতে আমরা বাধ্য হব।”
নোটিশে আরও বলা হয়েছে বিমানগুলোর ল্যান্ডিং এবং সেখানে পার্কিং বাবদ যা খরচ হচ্ছে তাও মালিককে মিটিয়ে দিতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এই বিমানগুলোর মালিক হিসাবে তাদের কাছে শেষ যে তথ্য জানা ছিল সে অনুযায়ী তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
”জানি না কেন তারা কোনো উত্তর দিচ্ছে না। কারণ হয়ত অনেক থাকতে পারে। হয়ত তাদের বিমান চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ নেই,” বলেন মালয়েশিয়া বিমানবন্দরের জেনারেল ম্যানেজার জায়নুল মোহম্মদ ইশা।
তিনি বলেন গত এক দশকে বেশ কয়েকটি বিমান মূলত ছোট বিমান এভাবে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
এর মধ্যে ১৯৯০ এর দশকে এভাবে ফেলে দেওয়া একটি বিমান কিনে নিয়ে সেটিকে কুয়ালালামপুরে একটি রেস্তোরাঁয় পরিণত করা হয়েছিল।
কর্মকর্তারা বলেছেন ২১শে ডিসেম্বরের মধ্যে বিমানের মালিকরা বকেয়া অর্থ দিতে এগিয়ে না এলে বিমান তিনটিকে নীলামে বেচে দেওয়া হবে অথবা বকেয়া দেনা পরিশোধ করতে সেগুলো ভাঙা লোহালক্কড় হিসাবে বেচে দেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












