ডেস্ক নিউজ : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জেলখানার ভেতরে চালু হতে যাচ্ছে তৈরি পোশাক কারখানা বা গার্মেন্ট ফ্যাক্টরি। আজ বুধবার নারায়নঞ্জ জেলা কারাগারে এই মিনি পোশাক কারখানার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খাঁন কামাল।
নারায়নঞ্জ জেলা কারাগারের জেলার সুভাষ কুমার ঘোষ জানান, এই উদ্যোগের মধ্য দিয়ে কয়েদিরা তাদের শ্রম দিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার বদল ঘটাতে পারে। এছাড়া দেশের অর্থনীতিতেও বিরাম ভূমিকার রাখবে এই উদ্যোগ।
সুভাষ ঘোষ জানান, বাংলাদেশ নীটওয়ার উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ জেলখানার ওই মিনি গার্মেন্টে কাজ করার জন্য কয়েদিদের প্রশিক্ষণ দিয়েছে। আজ থেকে জেলখানার ভেতরেই তারা দুই শিফটে কাজ শুরু করবেন।
সুভাষ ঘোষ জানান, জেলের ভেতরে এই কারখানায় কাজ করে কয়েদিরা যা আয় করবেন তা তারা চাইলে পরিবারে পাঠাতে পারবেন। এছাড়া কয়েদি চাইলে তিনি যখন কারমুক্ত হবেন তখন একবারে এই অর্থ উত্তোলন করতে পারবেন।
জানা গেছে, নারায়নগঞ্জ জেলা কারাগারের প্রায় ৫০০০ বর্গফুট এলাকায় কারখানাটি গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেব অধিদপ্তর এতে সার্বিক সহায়তা দিয়েছে। প্রাথমিকভাবে কারখানাটিতে ৫৭টি সেলাই ও এম্রোডারির মেশিন বসানো হয়েছে।
সুভাষ ঘোষ জানান, তারা আশা করবেন অন্যান্য কারখানার কাপড় যেমন বিদেশে রপ্তানি হয় তেমনিভাবে এই কারখানার পোশাকও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
উল্লেখ, নারায়নগঞ্জের এই কারাগারে আগে থেকেই কয়েদিদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে ৬টি তাঁতকল বসানো হয়েছে। যাতে ১২জন কয়েদি জামদানি শাড়ি বুনন করছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন কয়েদি বিছানার চাদর তৈরি করছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












