আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার এই বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় সাত লাখ ৫০ হাজার মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যায় হলুদ ফিতা পরে ক্যারের ডি লা ম্যারিনা এলাকায় সমবেত হয়েছিল। সমাবেশে কারারুদ্ধ কাতালান নেতাদের পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছেন। কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে তৃণমূলে কাজ করা দুটি সংগঠনের আহ্বানে এরা সবাই সমবেত হয়েছিলেন।
সমাবেশে অংশগ্রহণকারী ৬৩ বছরের পেপ মোরালস নামে এক ব্যক্তি বলেছেন, ‘এখানে যারা এসেছে তাদের দিকে দেখুন। স্বাধীনতার আন্দোলন এখনো শক্তিশালী হচ্ছে।’
বার্সেলোনার পুলিশ জানিয়েছে, প্রায় সাড়ে সাত লাখ লোক সমাবেশে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা কারাবন্দীদের ছবি বহন করেছিলেন এবং কাতালোনিয়ার স্বাধীনতার লাল-হলুদ পতাকা বাতাসে উড়িয়েছেন।
গত ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে গণভোট হয় কাতালোনিয়ায়। এর ভিত্তিতে ২৭ অক্টোবর সেখানকার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণা দিলে স্পেন সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্ষমতাসীন সরকারকে বরখাস্ত করে। একইসঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
বৃহস্পতিবার কাতালোনিয়ার পার্লামেন্টের স্পিকার ও চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের আদালত। তবে কারাগারে এখনো আটক রয়েছে আরো আট নেতা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












