প্রবাসে বাংলাদেশ : কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্র জানায়, সোমবার কাতার সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তার নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। তিনি কাতারের মীরসরাই সমিতির সদস্য। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।
কাতারের মীরসরাই সমিতির সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে। তিনি দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












