সাতক্ষীরা: পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের বহিষ্কার দাবি করেছেন পরাজিত মেয়র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু।
শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া পৌর নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর থেকে সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, শেখ আমজাদ হোসেন, আরাফাত হোসেন ও সহিদুল ইসলাম সংঘবদ্ধভাবে আমাকে হারাতে ষড়যন্ত্র শুরু করেন। দলীয় প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আরাফাত হোসেনের পক্ষে কাজ করেছেন ফিরোজ আহমেদ স্বপন।
তিনি ফিরোজ আহমেদ স্বপনের বহিষ্কার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












