অগ্রদৃষ্টি ডেস্ক: ঢাকায় র্যাবের মিডিয়া উইং এর একজন উপ পরিচালক মেজর মোঃ মাকসুদুল আলম অগ্রদৃষ্টিকে বলেছেন, রংপুরে নিহত দুজন হত্যা মামলার অভিযুক্ত ছিলেন।
রংপুর সদর এলাকায় ঢাপের মোড় নামে পরিচিত স্থানে একটি হোটেলে বসে তারা নতুন করে নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল, খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায় এবং এসময় দুপক্ষের মাঝে গুলি বিনিময় হয়।
এরপর অভিযুক্ত দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনায় দুজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অন্যদিকে ঢাকার তালতলা এলাকায় ছিনতাইসহ বেশ কয়েকটি মামলার অভিযুক্তকে ধরতে অভিযান চালানোর সময় গুলি বিনিময়ে একজন নিহত হন বলে দাবি করেন মিস্টার আলম।
তবে নিহতদের পেশাগত বা অন্যান্য পরিচয় সকাল পর্যন্ত জানাতে পারেননি এই র্যাব কর্মকর্তা।











