খেলাধুলা ডেস্ক: ওয়াটসনের সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে স্টুয়ার্ট বিনির বলে স্লিপে তালুবন্দি হওয়ার কথা ছিল শেন ওয়াটসনের। ক্যাচটা হাত ফসকে যায় রাহুল ত্রিপাঠির। আর ভাগ্যের ফেরে এই জীবন পেয়ে ঝড়ো সেঞ্চুরির দিকে ছোটেন অসি ব্যাটসম্যান। ৫১ বলের সেঞ্চুরিতে গেইলের চেয়েও আগ্রাসী ছিলেন তিনি। যার ১০৬ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছয়। ঝড় হয়তো আরও বাড়তো।
কিন্তু তাকে বিদায় দেন লাফলিন। পরে রায়না রানের চাকা সচল রেখেছিলেন ৪৬ রান করে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।
জবাবে বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে যায় টস জিতে ফিল্ডিং নেওয়া রাজস্থান। প্রতিরোধের দেওয়াল দিতে পারেনি দলটির ব্যাটসম্যানরা। ফলে দলটি ১৮.৩ ওভারে ১৪০ রানে গুটিয়ে গেছে। আজিঙ্কা রাহানে অধিনায়ক হয়ে বেশি ভূমিকা রাখতে পারেননি ওপেনিংয়ে। ফেরেন ১৬ রানে। সর্বোচ্চ ৪৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












