ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
সোমবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
হার্টের চিকিৎসাজনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
আজ জোহর নামাজের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারী মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যাসন্তান রেখে গেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে জনাব ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রোববার বিকালে এক অনুষ্ঠানে বক্তৃতায়ও ওবায়দুল কাদের মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে তার মন ভালো না থাকার কথা বলেছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












