রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবসা একীভূত করা যায় কিনা- তা পর্যালোচনার কাজ শুরু হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতী এয়ারটেল লিমিটেড (ভারতী) এই মর্মে যৌথভাবে ঘোষণা করছে যে, উভয়পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বাংলাদেশের মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স ব্যবসা প্রতিষ্ঠানের- যথাক্রমে রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল), ব্যবসা একীভূত করা যায় কিনা তা পর্যালোচনার কাজ শুরু করেছে।
‘তবে এমন কোনো নিশ্চয়তা নেই যে, দুই ব্যবসা প্রতিষ্ঠান একীভূত করার (রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড) যে পর্যালোচনা প্রক্রিয়া- তা সুনিশ্চিত চুক্তিতে পরিণত হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘোষণা উভয় প্রতিষ্ঠানের পর্যালোচনার উদ্যোগকে সহায়তা এবং পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদানের সুবিধা ও এ সম্পর্কিত নিয়ন্ত্রক (রেগুলেটরি বডি) সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পথকেও সহজ করবে।
এ বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি সাধিত হলে আজিয়াটা ও ভারতী পরবর্তীতে ঘোষণা দেবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












