গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলামকে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। তবে মামলার তদন্তের স্বার্থে এদের কারও পরিচয় জানানো হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ওই তিনজনকে আটকের পর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার মৃত ঘোষণা করেন লিটনকে।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












