স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, শনিবার বিবিসির হাতে শেষ রিপোর্ট জমা দেন টাইগারদের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহ। আর পরদিনই বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন এলো।
গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ততম ভার্সনের দায়িত্ব দেওয়া হয় সাকিবকে। এবার টেস্ট অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাতে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












