খেলাধুলা ডেস্ক : প্রশান্ত মহাসাগরের শীতল জলরাশিতে এখন অ্যাশেজের উত্তাপ। ব্রিসবেনে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেইডের তৃতীয় দিন শেষেও ম্যাচের লাগামটা অজিদের হাতেই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪২ রানের জবাবে খেলতে নামা ইংলিশদের ২২৭ রানেই থামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। আর এই আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্পিনার নাথান লায়ন। তবে লায়নের চার উইকেট ছাপিয়ে সমনে চলে আসছে একটি ক্যাচ।
সোমবার ম্যাচের ৪৯ ওভারে ঘটেছে ঘটনাটি। ব্যাটে তখন বাঁহাতি মইন আলি। হাল্কা চিপটা ভালোভাবে টাইমিং হলো না। এদিকে বাজ পাখির মতো ছোঁ মেরে বাম হাতের তালুবন্দী করলেন লায়ন।
এই ক্যাচকে অনেকেই বলছেন ‘গ্রেটেস্ট অব অল টাইমস’। অসি ক্রিকেটারের এই ক্যাচের তুলনায় ২০০৫ থেকে এই পর্যন্ত অ্যাশেজের অনেক ক্যাচের কথাই বারে বারে ঘুরে আসছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












