হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে ৩টি পাইপগান, ১৭টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল ও উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সকাল ৮টায় ধর্মঘর গ্রামের পরিত্যক্ত একটি জমিদার বাড়ির ছাদ থেকে এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মঘর বিওপি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ছাদের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি জিডি করা হবে। উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর হবে।











