আসন্ন নির্বাচনের প্রার্থিতা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত ফুল ফুটতে দিন, এটা রাজনৈতিক অধিকার। সব থেকে যেটা ভালো আমরা সেটাই নিব।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর উপলক্ষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গোলাম সরওয়ার প্রশ্ন রাখেন- দেশে এখন নির্বাচনের মৃদুমন্দ হাওয়া বইতে শুরু করেছে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিচ্ছেন। এ অবস্থায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কী?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, শতফুল ফুটতে দিন। এটা তাদের রাজনৈতিক অধিকার। সময় মতো আমরা যেটা ভালো দেখবো, সেটাই বেছে নেবো। নির্বাচনী হাওয়া বয়ে যাওয়া ভালো বিষয়। গণতান্ত্রিক বিষয়টাই এতে ফুটে ওঠেছে।
মাঠ পর্যায় থেকে প্রার্থীদের বিষয়ে জরিপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে কার কেমন গ্রহণযোগ্যতা আছে তা আমাদের খেয়াল রাখতে হয়। তবে যার কোনো দুর্বলতা দেখি, তাকে সতর্ক করি। একটা কথা মনে রাখতে হবে-দেশের উন্নয়ন হচ্ছে। এটা অব্যাহত রাখলেই মানুষই আপনাকে বেছে নেবে। তবে কেউ রেড জোনে নেই। মানুষই ভেবে দেখবে তারা আওয়ামী লীগকে তারা পায় কিনা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












