লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এককভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির এ নেতা বলেন, এ নির্বাচন জোটগতভাবে করা সম্ভব নয়। তাই নিজ নিজ এলাকায় আমরা প্রার্থী ঠিক করবো।
দেশে স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের কথা উল্ল্যেখ করে বিএনপির সাবেক এ নেতা বলেন, রাজনৈতিক নেতাদের বিতর্কিত করতে সবাই উঠে পড়ে লেগেছে। তাই তো এখন রাজনীতি থেকে শিক্ষিত ও দেশপ্রেমিক জনতা বিমুখ হয়ে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, দলের প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন মোস্তফা, আব্দুল গণি প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












