অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত কয়েকদিন ধরে ভ্রমণ পিপাসুদের দখলে ছিল বরিশালের আগৈলঝাড়ায় বিনোদনের একমাত্র মাধ্যম পয়সারহাট ব্রিজ পরিণত হয়েছিল মিলন মেলায়। ঈদে নাড়ির টানে গ্রামের বাড়িতে আসা লোকজনসহ পার্শ¦বর্তী গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ভ্রমণ পিপাসু যুব কিংবা প্রৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্ত বিনোদনের আর কোন সুযোগ না থাকায় ঈদ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন পয়সারহাট ব্রিজকে। ব্রিজটি সকল বয়সের নারী-পুরুষদের জন্য হয়ে উঠেছে ইকোপার্ক। এখানে প্রেমিক জুটি থেকে শুরু করে সকল বয়সীরা কাটিয়েছেন রোমাঞ্চকর মূহুর্তগুলো। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো ও প্রকৃতির শোভা উপভোগ করার সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আতœহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের রাজ্যে। ঈদ-উল-আযহা উপলক্ষে এখানে বসেছিল বিভিন্ন ধরণের পণ্যের দোকান। তবে পর্যটনের আনুষঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্বেও আনন্দ উপভোগের কমতি ছিলনা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘুরতে আসা লোকজন যাতে অহেতুক হয়রানি না হয় সেজন্য ঈদের আগে ও পরের কয়েক দিন এখানে প্রশাসনেরও ছিল বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা। বিশেষ দিন ছাড়াও এই ব্রিজ ও ব্রিজ সংলগ্ন স্থানে প্রতিদিন বিকেলে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন সময় কাটাতে আসেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












