আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধপীড়িত ইয়েমেনে অস্থায়ীভাবে দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাজধানী সানার বর্তমান ও গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার দূতাবাস বন্ধের ঘোষণা দেন। তিনি জানান, দূতাবাসের সমস্ত কর্মচারি ও কর্মকর্তা এরইমধ্যে ইয়েমেন থেকে দেশে ফিরে গেছেন। তিনি জানান, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তাদের কর্মতৎপরতা চালাবেন।
জাখারোভা আশা করেন, ইয়েমেনে সংঘাতে লিপ্ত দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলো তাদের প্রভাব কাজে লাগাবে যাতে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা যায়।
জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পক্ষ ছেড়ে সৌদি আরবের পক্ষ নেয়ার পর গত ৪ ডিসেম্বর ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিহত হন। এরপর ইয়েমেনের রাজধানী সানার ওপর বিমান হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। এর আগে গত আগস্ট মাসে সৌদি বিমান হামলার কারণে উদ্বেগ প্রকাশ করেছিল রাশিয়া। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












