আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ ভবন ও মরহুম ইমাম খোমেনী (র)’র মাযারে সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের আলো কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের জনগণের প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় আইফেল টাওয়ারের আলো বন্ধ রাখা হবে। টুইট বার্তায় তিনি বলেন, প্যারিসের নাগরিকরা ইরান ও দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।
বুধবারের হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আলাদা বার্তায় নিন্দা জানিয়েছেন এবং ইরানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বুধবারের হামলায় ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয় সন্ত্রাসীকে আটক করা হয়।
সূত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি. কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












