জাকির সিকদার : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংসদ সদস্য শিরিন আক্তার নৌকায় উঠে গেছেন। মশাল (জাসদের প্রতীক) আমার, যারা মশাল নিয়ে লড়াই করে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে কেউ ‘মশাল’ কেড়ে নিতে পারবে না। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাসদে ভাঙনের পর দলীয় প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ পৃথক পৃথকভাবে দুই পক্ষে উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রথমে শুনানিতে অংশ নিয়েছে হাসানুল হক ইনু ও শিরিন আক্তার। দ্বিতীয় শুনানিতে অংশ নেন মঈন উদ্দীন খান বাদলের নেতৃত্বাধীন অন্য অংশটি। বিকেল ৩ টায় ইসিতে আসেন মঈন উদ্দীন খান
বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক। শুনানি শেষে বাদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা












