ইতালি প্রতিনিধিঃ ইতালি বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৫ জানুয়ারি কালো দিবস পালন করা হয়েছে। রোমের তরপিনাতাস্থ সুন্দরবন রেস্টুরেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে কালো ব্যাজ ধারন ও আলোচনা সভা করা হয়।
ইতালি বিএনপির সভাপতি শাহ তাইফুর ছোটনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাজ্জাদুল কবির, লায়লা শাহ, সালাউদ্দিন সুইট, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাহুল সহ আরো অনেকে।
সভায় বক্তারা ৫ই জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারন করেন। ইতালী বিএনপির নির্বাচিত সভাপতি শাহ ছোটন বলেন ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস, ২০১৪ সালের এই দিনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরন করে ডিজিটাল বাকশাল কায়েম করা হয়। সে ডিজিটাল বাকশালের ছোবলে ক্ষত-বিক্ষত বর্তমান বাংলাদেশ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












