অগ্রদৃষ্টি ডেস্কঃ ফ্রান্সের নিসে ঘটলো এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আসরের সবচেয়ে বড় অঘটন।
প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড।
সেই সাথে ইতিহাস গড়ার পথে আইসল্যান্ড।
ইংলিশদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত-ভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইসল্যান্ড।
সোমবার রাতে সেরা ষোলোর ম্যাচে ওয়েইন রুনির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরেই রাগনার সিগার্ডসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড।
কিছুক্ষণ পরে সিথোরসোনের গোলে এগিয়ে যায় ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম খেলতে আসা দলটি।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।
দলের এই পরাজয়ের পর পরই পদত্যাগের ঘোষণা এসেছে ইংল্যান্ডের কোচ রয় হজসনের কাছ থেকে।
আগামী ৩ জুলাই সেমিফাইনালে যাবার আশায় স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












