জাকির সিকদারঃসাভারের আশুলিয়ার সাবরেজিষ্ট্রারের দূর্নীতি ও অনিয়মের অভিযোগের দাবিতে প্রায় ১৫০ জন দলিল লেখক মানববন্ধন র্কমসূচী পালন করেছেন স্থানীয় দলিল লেখক কল্যাণ সমিতি।
একটানা ২৪ দিনের কলম বিরতিতে সরকার প্রায় ২২ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন অনতিবিলম্বে সাব রেজিষ্ট্রার গাজী আবু হানিফকে অপসরণ করে তার স্থানে ভালো একজনকে দেওয়ার জন্য আহবান জানান উর্দ্ধতন মহলের প্রতি।
অন্যথায়, এ আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারী দেন দলিল লেখকরা। ইতিমধ্যে আইজিয়ার এর বরাবরে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সেলীম রেজা, আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি তালুকদার মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আনোয়ার, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেনসহ আরো অনেকে।রবিবার দুপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করেন প্রায় ১৫০ জন দলিল লেখক। এ সময় ১ ঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












