এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ আশা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি । আশা ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, ল্যাঙ্গুয়েজ ক্লাবের কো-অর্ডিনেটর ডায়ানা আনসারি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
সহ-আয়োজক হিসাবে প্রোগ্রামটি সফল করতে সাহায্য করে, ইয়ুথ অ্যাজ এজেন্টস অব সোশ্যাল চেঞ্জ, অ্যাকটিভ সিটিজেনস স্পন্দন, ক্লাব ২৫ ইন্টারন্যাশনাল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












