ডেস্ক নিউজ : ডিএনসিসি নির্বাচন নিয়ে সরকারের কোনো তোড়জোড় নেই। নিয়ম অনুযায়ী, ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ কোনো ইন্টারফেয়ার করেনি। এটা আওয়ামী লীগের বিষয়ও না। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হবে। বিএনপির হয়ত নির্বাচনের প্রস্তুতি নেই, তাই তারা এ ধরনের কথা বলছে। তবে এই নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ ‘উইনেবল’ ক্যান্ডিডেট দেবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। আখি মণি নামের জন্মগত প্রতিবন্ধী রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ওবায়দুল কাদের।
‘এবার সরকারকে আর সুযোগ দেয়া হবে না’ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির এ মন্তব্যের জবাবে তিনি বলেন, তারা (বিএনপি) কখন যে কী বলে তার ঠিক নেই। একবার বলে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে। আবার বলে খালেদা জিয়ার সাজা হলে যাবে না। কোনটা সঠিক? খালেদা জিয়ার সাজা তো সরকার বা আওয়ামী লীগ দেবে না। এটা আদালতের ব্যাপার। আর নিম্ন আদালতে সাজা হলে তো উচ্চ আদালত আছে। আপিল করার সুযোগ আছে, রিভিউও করতে পারবে।’
তিনি বলেন, ‘নির্বাচন গণতান্ত্রিক পক্রিয়া। তারাও (বিএনপি) চায়, আমরাও চাই। আমি অনেক বার বলেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা চাই। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাই না। যেটা ২০১৪ সালের ৫ জানুয়ারি হয়েছে। তাহলে আজকাল ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত’ এটি শুনতে হত না। তখন আমরা চেয়েছি তারাও আসুক। আমাদের নেত্রী তাদের গণভবনেও ডেকেছে। তারা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিছে। এতে গণতন্ত্রের কি দোষ?’
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












