বিনোদন ডেস্ক : শাকিব-শ্রাবন্তী জুটির আলোচিত সিনেমা ‘শিকারি’। আগামী মাসে ভারতে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু ভারত ছাড়াও আরো তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘শিকারি’। ১২ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালিদের কথা মাথায় রেখে আরো তিনটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন এ তথ্য জানিয়েছেন।
এদিকে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা এক টুইটবার্তায় লিখেন, ‘আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, ভারত ছাড়াও একইদিনে ‘শিকারি’ সিনেমাটি কানাডা, ফ্রান্স ও আমেরিকায় মুক্তি পাচ্ছে।’
গত ৭ জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘শিকারি’ সিনেমাটি। মুক্তির পর দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘শিকারি’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কালকাতার জয়দেব।
শাকিব-শ্রাবন্তী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












