আন্তর্জাতিক ডেস্ক: কোরিয় উপদ্বীপে চলমান ত্রিদেশীয় সামরিক মহড়া থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালানো হলে আমেরিকাকে ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। মস্কোয় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং-জুন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, “আমাদের সেনাবাহিনী এরইমধ্যে বলে দিয়েছে, চলমান মহড়া থেকে যদি আমেরিকা সামান্যতম উস্কানিও দেয় তাহলে আমরা নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি।” তিনি আরো বলেন, “আমেরিকার পক্ষ থেকে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে।”
আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গত সোমবার থেকে কোরিয় উপদ্বীপে ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ মহড়া চালানো হচ্ছে।
চীন সহযোগিতা না করলে উত্তর কোরিয়াকে আমেরিকা এককভাবে শায়েস্তা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর ওই সামরিক মহড়া শুরু হয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই ‘কঠোর বক্তব্য’র পাশাপাশি ত্রিদেশীয় সামরিক মহড়ার নিন্দা জানায়। কোরিয় উপদ্বীপে যেকোনো সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












