Menu |||

আমার পরবর্তী প্রজন্মে শ্রেষ্ঠ ফুটবলার মেসি :ফুটবল সম্রাট পেলে

ফুটবল সম্রাট পেলের মতে তাঁর পরবর্তী প্রজন্মের সেরা ফুটবলার মেসি। আর তাঁর সময়কার ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন ববি মুর। ঘটনাচক্রে মারাদোনার নাম মুখেও আনেননি পেলে।

তিনদিনের সফরে পেলে এখন কলকাতায়। আজ শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

প্রথম প্রশ্নটা স্বাভাবিকভাবেই ছিল ফিফার দুর্নীতি নিয়ে। কিন্তু পেলে বলেই দিলেন এই নিয়ে তিনি কোনও প্রশ্ন গ্রহণ করবেন না। তবে এটা জানাতে ভোলেন নি যে তিনি নিজে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে নেই।

ব্রাজিলের ফুটবল নিয়ে একটা প্রশ্নের জবাবে পেলে বলেন, “দলটায় সেরা খেলোয়াড়রা রয়েছে। কিন্তু একটা টিম হিসাবে খেলতে পারছে না তারা – আর জেতার জন্য সেটাই দরকার। প্রায় সবাই ইউরোপে খেলে – তাই গোটা দল একসঙ্গে অনুশীলন করতে পারে না।’’

তাঁর মতে, ব্রাজিলীয় ফুটবলের আরও একটা বড় সমস্যা হল এখন আর ক্লাবগুলো ফুটবলারদের নিয়ন্ত্রণ করে না – প্রত্যেকের ম্যানেজার আছে – তারাই সব ঠিক করে দেয়, ক্লাবের কথায় এখন আর কিছু হয় না।

সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। ইন্ডিয়ান সুপার লীগে আতলেতিকো দ্য কলকাতার অন্যতম মালিক তিনি।

pele_and_ganguly

কলকাতার ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলির সঙ্গে করমর্দনরত পেলে

সৌরভ পেলের কাছে জানতে চেয়েছিলেন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য পরবর্তী পাঁচ বছরে কী কী করা যেতে পারে।

সৌরভকে ক্রিকেটের প্রিন্স বলে অভিনন্দন জানিয়ে ফুটবল সম্রাটের মন্তব্য, “ভিতটা শক্ত করতে হবে। স্কুল পর্যায় থেকেই পরিকাঠামো গড়ে তুলতে হবে।’’

সেই সঙ্গেই তিনি যোগ করেন, “আর খেলোয়াড়দের বিদেশে খেলতে পাঠাতে হবে যাতে ভাল দলের সেরা ফুটবলারদের সঙ্গে নিয়মিত খেলতে পারে তারা, অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারে দেশে।’’

ইন্ডিয়ান সুপার লীগের মতো টুর্নামেন্টও ভারতীয় ফুটবলের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন পেলে। মঙ্গলবার তিনি আই এস এলের একটা ম্যাচ দেখতে হাজির থাকবেন কলকাতায়।

১৯৭৭ সালে প্রথমবার কলকাতায় খেলতে এসেছিলেন পেলে – মোহনবাগানের বিরুদ্ধে একটা প্রদর্শনী ম্যাচে। সেবার মাঠে নেমেছিলেন কিছুক্ষণের জন্য – সে কথা কলকাতার ফুটবলপ্রেমীদের এখনও মনে রয়েছে।

তারপর আবার আটত্রিশ বছর এই। কিন্তু সম্রাট এখন বৃদ্ধ হয়েছেন – লাঠিতে ভর দিয়ে চলতে হয় তাঁকে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

» কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

» কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

আমার পরবর্তী প্রজন্মে শ্রেষ্ঠ ফুটবলার মেসি :ফুটবল সম্রাট পেলে

ফুটবল সম্রাট পেলের মতে তাঁর পরবর্তী প্রজন্মের সেরা ফুটবলার মেসি। আর তাঁর সময়কার ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন ববি মুর। ঘটনাচক্রে মারাদোনার নাম মুখেও আনেননি পেলে।

তিনদিনের সফরে পেলে এখন কলকাতায়। আজ শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

প্রথম প্রশ্নটা স্বাভাবিকভাবেই ছিল ফিফার দুর্নীতি নিয়ে। কিন্তু পেলে বলেই দিলেন এই নিয়ে তিনি কোনও প্রশ্ন গ্রহণ করবেন না। তবে এটা জানাতে ভোলেন নি যে তিনি নিজে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে নেই।

ব্রাজিলের ফুটবল নিয়ে একটা প্রশ্নের জবাবে পেলে বলেন, “দলটায় সেরা খেলোয়াড়রা রয়েছে। কিন্তু একটা টিম হিসাবে খেলতে পারছে না তারা – আর জেতার জন্য সেটাই দরকার। প্রায় সবাই ইউরোপে খেলে – তাই গোটা দল একসঙ্গে অনুশীলন করতে পারে না।’’

তাঁর মতে, ব্রাজিলীয় ফুটবলের আরও একটা বড় সমস্যা হল এখন আর ক্লাবগুলো ফুটবলারদের নিয়ন্ত্রণ করে না – প্রত্যেকের ম্যানেজার আছে – তারাই সব ঠিক করে দেয়, ক্লাবের কথায় এখন আর কিছু হয় না।

সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। ইন্ডিয়ান সুপার লীগে আতলেতিকো দ্য কলকাতার অন্যতম মালিক তিনি।

pele_and_ganguly

কলকাতার ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলির সঙ্গে করমর্দনরত পেলে

সৌরভ পেলের কাছে জানতে চেয়েছিলেন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য পরবর্তী পাঁচ বছরে কী কী করা যেতে পারে।

সৌরভকে ক্রিকেটের প্রিন্স বলে অভিনন্দন জানিয়ে ফুটবল সম্রাটের মন্তব্য, “ভিতটা শক্ত করতে হবে। স্কুল পর্যায় থেকেই পরিকাঠামো গড়ে তুলতে হবে।’’

সেই সঙ্গেই তিনি যোগ করেন, “আর খেলোয়াড়দের বিদেশে খেলতে পাঠাতে হবে যাতে ভাল দলের সেরা ফুটবলারদের সঙ্গে নিয়মিত খেলতে পারে তারা, অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারে দেশে।’’

ইন্ডিয়ান সুপার লীগের মতো টুর্নামেন্টও ভারতীয় ফুটবলের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন পেলে। মঙ্গলবার তিনি আই এস এলের একটা ম্যাচ দেখতে হাজির থাকবেন কলকাতায়।

১৯৭৭ সালে প্রথমবার কলকাতায় খেলতে এসেছিলেন পেলে – মোহনবাগানের বিরুদ্ধে একটা প্রদর্শনী ম্যাচে। সেবার মাঠে নেমেছিলেন কিছুক্ষণের জন্য – সে কথা কলকাতার ফুটবলপ্রেমীদের এখনও মনে রয়েছে।

তারপর আবার আটত্রিশ বছর এই। কিন্তু সম্রাট এখন বৃদ্ধ হয়েছেন – লাঠিতে ভর দিয়ে চলতে হয় তাঁকে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপিতে খুশহালপুরের তিন নেতা

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 17 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।