আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-ভারত সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারত সফরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তারই জের ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত ও ইসরায়েল অভিন্ন অশুভ উদ্দেশ্য নিয়ে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু পাকিস্তান একে ভয় পায় না। কেননা নিজেকে সুরক্ষা দেবার সামর্থ্য পাকিস্তানের রয়েছে। এসময় তিনি এ দুটি দেশকেই তিনি মুসলমানদের ভূখণ্ড দখলকারী বলে অভিহিত করেন।
পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ নামের টক-শো অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ভারত ও ইসরায়েল উভয় দেশই মুসলমাদের ভূখণ্ড দখল করে রেখেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বিশাল এলাকা আর ভারত কাশ্মীরের মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেয়নি, নেবে না। মুসলমানদের প্রতি শত্রুতাই ভারত-ইসরায়েলের বন্ধুত্ব ও আঁতাতের মূল ভিত্তি।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে পাকিস্তানি জাতির ভাবাবেগ জড়িত। আর কাশ্মীর ইস্যুটির সঙ্গে পাকিস্তানের অস্তিত্ব জড়িত।
পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে আমাদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। প্রচুর আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলতা অর্জন করেছি। তাই আমরা কাউকে ভয় পাই না।
এর আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার আড়ালে ভারত ও ইসরায়েল যে আঁতাত গড়ে তুলছে তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে পাকিস্তান।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মুহূর্তে ভারত সফরে আছেন। গত ১৫ বছরে ভারতে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












