স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে তেমন সুবিধে করতে না পারা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল। সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অবশ্য শেষ মুহূর্তে স্ট্রাইকার অলিভার জিরুদের গোলে রক্ষা হয় দলটির।
সর্বশেষ লিগের দুই ম্যাচে জয় বঞ্চিত আর্সেনাল। এর আগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল গানাররা।
এদিন সাউদাম্পটনের মাঠ সেন্ট ম্যারিস স্টেডিয়ামে প্রথমেই পিছিয়ে পড়ে আর্সেনাল। খেলার তিন মিনিটে আর্সেনালের জার্মান ডিফেন্ডার পের মার্তেসাকারের ভুলে বল পেয়ে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার চার্লি অস্টিন।
বিরতির পর ৮৮ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ফ্রেঞ্চ তারকা জিরুদ। আলেক্সিস সানচেজের ক্রস থেকে হেড করে গোলটি করেন তিনি।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












