আন্তর্জাতিক নিউজ: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের সংঘাতপূর্ণ ইমাম সাহিব জেলায় সামরিক অভিযানে কমপক্ষে ১৫ তালেবান জঙ্গি নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। সেখানে বিগত তিনদিনেরও বেশী সময় ধরে সামরিক বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। শনিবার প্রদেশের সেনা মুখপাত্র আব্দুল খলিল একথা জানান। খবর সিনহুয়ার।
সরকারি সূত্র জানায়, চলতি অভিযানে এ জেলার বিভিন্ন গ্রাম থেকে তালেবান জঙ্গিদের উৎখাত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য হতাহতের সংখ্যা উল্লেখ না করে ওই কর্মকর্তা বলেন, গোলযোগপূর্ণ এ জেলা থেকে জঙ্গিরা সমূলে বিতাড়িত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দুই তালেবান যোদ্ধা নিহত ও অপর তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ যুদ্ধে আট সৈন্য নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। সেখানে যুদ্ধ এখনো চলছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












