জাকির সিকদার: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে শনিবার অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৫ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওইদিন সকাল সাড়ে ১০টায় টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষে
‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলি খান। টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রসঙ্গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












