খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা ২০১৮ এর বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এবং প্রোক্টর প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান খোকন। অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর অতিথিবৃন্দদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য মোট ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টীম খুলনা বিশ্ববিদ্যালকে ১৯-০৬ গোলে পরাজিত করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












