
পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি কারী সালেহ আহমদ।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন,প্রবাসী ব্যবসায়ি সিরাজ মিয়াসহ অনেকে।

পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে নাতে রসুল, খতমে খাজেগান, মিলাদ ও বিশ্ব মুসলিম উম্মাহর একাত্মতা, ইহকাল-পরকালের শান্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিম পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শেষে সমাপনি বক্তব্য রাখেন, সভাপতি কারী সালেহ আহমদ।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












