অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০১৬ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিমের সভাপতিত্বে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত সভায় ২০১৫ সালের বার্ষিক আয়-ব্যয় ও প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তপন বসু। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ২০১৬ সনের কমিটিতে ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক সংবাদ প্রতিনিধি অপূর্ব লাল সরকার ও দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচত হন মানব কন্ঠ প্রতিনিধি তপন বসু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিম। কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন সহ-সভাপতি কেএম আজাদ রহমান (সমকাল), যুগ্ম সম্পাদক এমএম ওমর আলী সানি (সকালের খবর), কোষাধ্যক্ষ মো. শামীমুল ইসলাম শামীম (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (ভোরের আলো), তথ্য ও প্রচার সম্পাদক জয় রায় (বরিশালের কথা), নির্বাহী সদস্য-১ ওয়াসিম ভূঁইয়া সেলিম (ভোরের ডাক), নির্বাহী সদস্য-২ মো. সাইফুল ইসলাম (যুগান্তর)। অন্যান্য সদস্যরা হলেন- সরদার হারুন রানা, মো. মাহাবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী ও মো. রিপন বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, কেএম আজাদ রহমান, যুগ্ম সম্পাদক ওমর আলী সানি, কোষাধ্যক্ষ শামীমুল ইসলাম শামীম, তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, সদস্য জাহিদুল ইসলাম ও জয় রায়।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












