অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও দেবরকে অবরুদ্ধ করে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকাবাসী ৩জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অজ্ঞাতকারণে আটককৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ।
স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, গত বুধবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আস্কর বৈরাগী বাড়ির রাস্তায় পার্শ্ববর্তী চক্রীবাড়ি গ্রামের শাওন (২৫), জহিরুল (২৮) ও সাইফুলসহ ৪-৫ জন দুর্বৃত্ত স্বামী মন্মথ বিশ্বাস ও দেবরকে অবরুদ্ধ করে মন্মথ বিশ্বাসের স্ত্রী সরস্বতী রাণীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে ৩জনকে আটক করে। পরে বাগধা ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির মাধ্যমে থানায় সোপর্দ করে। রাতেই অজ্ঞাতকারণে পুলিশ আটককৃত ৩জনকে ছেঢ়ে দেয় পুলিশ। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আটকের কথা স্বীকার করে বলেন, শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। শুধুমাত্র মারধরের ঘটনা ঘটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বিচার করার আশ্বাস দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












