Menu |||

আগৈলঝাড়ায় রেজিস্ট্রেশন বিহীন শতাধিক মোটরসাইকেল আটক ও মামলা দায়ের : মাসোহারা দিয়ে সমিতির মোটরসাইকেল চলছে রাস্তায়

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় শতাধিক অবৈধ মোটরযান আটক করে মামলা দায়ের করেছে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, অবৈধ মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য সরকারী নির্দেশনার পর আগৈলঝাড়া থানা পুলিশ জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালায়। সরকারী নির্দেশ অমান্য করে মালিকেরা দীর্ঘদিনেও তাদের মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করায় ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ১০দিনে উপজেলা বিভিন্ন জায়গায় পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। এসময় রেজিস্ট্রেশনহীন শতাধিক অবৈধ মোটরসাইকেল আটকও করে তারা। আটককৃত একাধিক মোটরসাইকেল মালিক অভিযোগ করেছেন, রেজিস্ট্রেশন ছাড়া ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেলগুলো আটক করলেও উপজেলায় ভাড়ায় চালিত ‘মোটর সাইকেল সমবায় সমিতির’ নামে অবৈধ পাঁচশতাধিক মোটরসাইকেল রাস্তায় চলাচল করছে। যার ৯০ শতাংশরও বেশী মোটরযানের কোন রেজিস্ট্রেশন বা বৈধ কাগজপত্র নেই। তারা ওসিকে মাসোহারা দেয়ার কারণে সেগুলো পুলিশ আটক করছেনা। অভিযোগে তারা আরও বলেন, ওসি’র কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এলাকায় প্রায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এদিকে আটকের পরেও গত ১০দিনে অন্তত: ২৫-৩০টি মোটরসাইকেল অজ্ঞাতকারণে ছেড়ে দিয়েছে ওসি।
নাম প্রকাশ না করার শর্তে মোটরসাইকেল সমবায় সমিতির দায়িত্বশীল এক নেতা জানান, উপজেলা সদর, বাশাইল, বাটরা এলাকার প্রায় একশ’ মোটরসাইকেল তাদের সমিতির আওতাভুক্ত। তিনি স্বীকার করেন যে, অধিকাংশ সদস্যের গাড়িরই কোন রেজিস্ট্রেশন নেই। এছাড়াও বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চললেও সেগুলো তাদের সমিতিভুক্ত নয়। তারা তাদের সমিতিভুক্ত চালকদের বিশেষ তৈরী একটি পরিচয়পত্র দিয়েছে। যা দেখালে পুলিশ তাদের ছেড়ে দেয়। সদস্যদের কাছ থেকে ১শ’ টাকা করে চাঁদা নেয়া হয়। ওই টাকা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে রাস্তায় মোটরসাইকেল চলাচল করছে। চালকদের সুবিধা-অসুবিধা দেখার জন্যই মূলত: তারা সমিতি করেছেন। কথিত ওই সমিতির সভাপতি বাবুল শাহকে তার ০১৭৩৩-১৩৬২৬৬ নম্বরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে জাতীয় মহাসড়কে চলাচলকারী পরিবহন মালিকেরা অভিযোগ করেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে সকল প্রকার ব্যাটারীচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে প্রতিনিয়ত চলছে হাজার হাজার ইজিবাইক। জুলাই মাসের ১০দিন মোটরসাইকেল আটকের পর বর্তমানে থানায় মাত্র ২৫টি মোটরসাইকেল জমা থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির কাছ থেকে মাসোহারা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের জানান, আটকের পর ৭৫টি মোটরসাইকেলের মালিকেরা বৈধ কাগজপত্র দেখিয়ে এবং বাকিরা বিআরটিআইতে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়ে তার রশিদ দেখিয়ে মোটরসাইকেল নিয়ে গেছেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

কুয়েতে ভিসার মেয়াদ বৃদ্ধি ও জরিমানা মওকুফ: সুবিধা পাবেন দেশে আটকে পড়া প্রবাসীরাও

মধ্যপ্রাচ্যে নির্ঘুম আতঙ্কে কোটি প্রবাসী বাংলাদেশি

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, সকল ক্রু জীবিত উদ্ধার

কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন প্রতিহত, বড় ধরনের হামলার চেষ্টা ব্যর্থ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

» কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

» আরব দেশগুলোর ওপর ইরানের হামলা: কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের তীব্র নিন্দা ও পাল্টা জবাবের হুঁশিয়ারি

» নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

» কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

আগৈলঝাড়ায় রেজিস্ট্রেশন বিহীন শতাধিক মোটরসাইকেল আটক ও মামলা দায়ের : মাসোহারা দিয়ে সমিতির মোটরসাইকেল চলছে রাস্তায়

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় শতাধিক অবৈধ মোটরযান আটক করে মামলা দায়ের করেছে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, অবৈধ মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য সরকারী নির্দেশনার পর আগৈলঝাড়া থানা পুলিশ জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালায়। সরকারী নির্দেশ অমান্য করে মালিকেরা দীর্ঘদিনেও তাদের মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করায় ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ১০দিনে উপজেলা বিভিন্ন জায়গায় পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। এসময় রেজিস্ট্রেশনহীন শতাধিক অবৈধ মোটরসাইকেল আটকও করে তারা। আটককৃত একাধিক মোটরসাইকেল মালিক অভিযোগ করেছেন, রেজিস্ট্রেশন ছাড়া ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেলগুলো আটক করলেও উপজেলায় ভাড়ায় চালিত ‘মোটর সাইকেল সমবায় সমিতির’ নামে অবৈধ পাঁচশতাধিক মোটরসাইকেল রাস্তায় চলাচল করছে। যার ৯০ শতাংশরও বেশী মোটরযানের কোন রেজিস্ট্রেশন বা বৈধ কাগজপত্র নেই। তারা ওসিকে মাসোহারা দেয়ার কারণে সেগুলো পুলিশ আটক করছেনা। অভিযোগে তারা আরও বলেন, ওসি’র কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এলাকায় প্রায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এদিকে আটকের পরেও গত ১০দিনে অন্তত: ২৫-৩০টি মোটরসাইকেল অজ্ঞাতকারণে ছেড়ে দিয়েছে ওসি।
নাম প্রকাশ না করার শর্তে মোটরসাইকেল সমবায় সমিতির দায়িত্বশীল এক নেতা জানান, উপজেলা সদর, বাশাইল, বাটরা এলাকার প্রায় একশ’ মোটরসাইকেল তাদের সমিতির আওতাভুক্ত। তিনি স্বীকার করেন যে, অধিকাংশ সদস্যের গাড়িরই কোন রেজিস্ট্রেশন নেই। এছাড়াও বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চললেও সেগুলো তাদের সমিতিভুক্ত নয়। তারা তাদের সমিতিভুক্ত চালকদের বিশেষ তৈরী একটি পরিচয়পত্র দিয়েছে। যা দেখালে পুলিশ তাদের ছেড়ে দেয়। সদস্যদের কাছ থেকে ১শ’ টাকা করে চাঁদা নেয়া হয়। ওই টাকা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে রাস্তায় মোটরসাইকেল চলাচল করছে। চালকদের সুবিধা-অসুবিধা দেখার জন্যই মূলত: তারা সমিতি করেছেন। কথিত ওই সমিতির সভাপতি বাবুল শাহকে তার ০১৭৩৩-১৩৬২৬৬ নম্বরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে জাতীয় মহাসড়কে চলাচলকারী পরিবহন মালিকেরা অভিযোগ করেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে সকল প্রকার ব্যাটারীচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেও বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে প্রতিনিয়ত চলছে হাজার হাজার ইজিবাইক। জুলাই মাসের ১০দিন মোটরসাইকেল আটকের পর বর্তমানে থানায় মাত্র ২৫টি মোটরসাইকেল জমা থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির কাছ থেকে মাসোহারা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের জানান, আটকের পর ৭৫টি মোটরসাইকেলের মালিকেরা বৈধ কাগজপত্র দেখিয়ে এবং বাকিরা বিআরটিআইতে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়ে তার রশিদ দেখিয়ে মোটরসাইকেল নিয়ে গেছেন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

কুয়েতে ভিসার মেয়াদ বৃদ্ধি ও জরিমানা মওকুফ: সুবিধা পাবেন দেশে আটকে পড়া প্রবাসীরাও

মধ্যপ্রাচ্যে নির্ঘুম আতঙ্কে কোটি প্রবাসী বাংলাদেশি

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, সকল ক্রু জীবিত উদ্ধার

কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন প্রতিহত, বড় ধরনের হামলার চেষ্টা ব্যর্থ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 13 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।