অপূর্ব লাল সরকারঃ বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার। সভায় আলোচনা অংশগ্রহণ করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, শিক্ষাবিদ মহাদেব চন্দ্র বসু, লিগ্যাল এইড ম্যানেজার নাজমা আক্তার, এনজিও পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, কাজল দাশগুপ্ত, সরোয়ার আলম, সাংবাদিক কেএম আজাদ রহমান, মহিলা নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, প্রাণজিৎ বাড়ৈ, খালেদা আক্তার লাবণ্য, এনায়েত হোসেন নান্নু, মোস্তফা নুর আহম্মেদ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন। সভায় নিজ নিজ অবস্থান থেকে সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে বক্তারা ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












